শামিম হোসেন, কুয়াদা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সেজান হাসান দিপু (৩২) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত দিপু যশোর সদর উপজেলার সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে। তিনি নড়াইল জেলার বিছালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। জানা যায়, গত শনিবার (২১ মার্চ) ঢাকার পোস্তগোলা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। শুক্রবার বিকালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

