৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ১৮ এপ্রিল সকালে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ভারতীয় উইন্স কোরেক্স কক ২ বোতল উদ্ধার করা হয়।তবে এলাকাবাসীর দাবি তাদের কাছে অনেক মাদক ছিল বিএসএফ ও বিজিবি দুই ধারে থাকায় তারা পানির নিচে মাদক পুতে রেখেছেন। আটককৃতরা হলো: বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের কামরুজ্জামান এর ছেলে ইউসুফ আলী (৩০) একই গ্রামের চাবর আলী সরদার এর ছেলে মোঃ সাবু,(৩৪) ওসমান গাজীর ছেলে হায়দার আলী (২৭) নজরুল ইসলাম এর ছেলে আলমগীর হোসেন (৩০) ও শার্শা থানার সিদ্দিক আলীর ছেলে নয়ন মনি (৩৫)। পুটখালী ক্যাম্পের সুবেদার জামিল হোসেন জানান,নায়েক মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/৭ এস এর ১২০আর পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীর মধ্যে থেকে ভারতীয় উইন্স কোরেক্স কক ২ বোতল উদ্ধার করা হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়