৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক
চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী আশিফুল ইসলাম আসিফকে আটক করেছে যশোর কোতোয়ালি থানার পুলিশ।আটক আশিফুল ইসলাম আসিফের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় বছরের টাকা আদায়ের রায় রয়েছে। তিনি আদালতের রায়ের পর থেকে পলাতক ছিলেন। আজ সকালে শহরের মনিহার এলাকা থেকে তাকে আটক করেন যশোর কোতোয়ালি মডেল থানার এএসআই মিজানুর রহমান।আটক আশিফুল ইসলাম আসিফ শহরের অম্বিকা বসুলেন পশ্চিম বারান্দি পাড়া কদমতলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার এএসআই মিজানুর রহমান বলেন,তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়