নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মুড়লি এলাকায় ট্রাকের বডি ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে যশোর শহরতলীর মুরুলিতে শ্যামলের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান চাঁচড়া কলোনিপাড়া এলাকার মমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মোস্তাফিজুর। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

