৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সতীঘাটার পুলিশ সদস্য সেজানের দাফন সম্পন্ন

শামিম হোসেন, কুয়াদা
সড়ক দুর্ঘটনায় নিহত সতীঘাটার পুলিশ সদস্য সেজান হাসান দিপু (৩২)’র দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। শনিবার (১৮ এপ্রিল) সতীঘাটা আশরাফুল মাদ্রাসা মাঠে যোহরবাদ তার জানায়ার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সেজান হাসান দিপুকে একনজর দেখতে বিছালী পুলিশ ফাঁড়ির আইসি জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাজির হন। পরে নড়াইলের পুলিশের একটি টিম নিহত সেজানের স্ত্রীর হাতে খরচ বাবদ নগদ অর্থ তুলে দেন। যশোর সদর উপজেলার সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে দিপু। স্ত্রী ছাড়াও আবিশা (১১মাস) নামে এক কন্যা সন্তান রেখে যান। নড়াইল জেলার বিছালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়