প্রতিদিনের ডেস্ক:
যখন ইরান বেসামরিক জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে হরমুজ প্রণালিতে অবরোধ বাড়াচ্ছে, তখন দুটি বিষয় মনে রাখা জরুরি-বলেছেন ইংল্যান্ডের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সিমোন ম্যাবন।তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, ইরান কি ইচ্ছাকৃতভাবে এই প্রণালি নিয়ন্ত্রণে নিতে চাইছে, নাকি দেশের ভেতরের কোনো ক্ষমতার দ্বন্দ্ব এর পেছনে কাজ করছে-তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ‘এ বিষয়ে ভিন্ন ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। ফলে ইরানের ভেতরে আসলে কে সিদ্ধান্ত নিচ্ছে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ম্যাবনের মতে, এটি একদিকে পরিকল্পিত কৌশল হতে পারে, আবার সিদ্ধান্তহীনতার লক্ষণও হতে পারে। তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পক্ষের টানাপড়েন পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। এতে উত্তেজনা ও ঝুঁকি বাড়ছে।’এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বুধবার শেষ হওয়ার কথা, যা পুরো পরিস্থিতিকে আরো স্পর্শকাতর করে তুলেছে।

