আনিছুর রহমান, বেনাপোল
যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা ও বাহাদুরপুর গ্রামের দুই ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত আব্দুল জব্বার ও সজিব হোসেন। তাদের মাদক ব্যবসার দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রশাসনের নজরদারির অভাবে এলাকায় মাদক ব্যবসার বিস্তার ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এরা মুলত ইয়াবা ও গাজা ব্যবসার সাথে জড়িত। আব্দুল জব্বার বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা আনসার আলীর ছেলে এবং একই থানার বাহাদুরপুর গ্রামের সজিব হোসেন। রাত্রে জব্বারের বাড়িতে অপরিচিতদের আনাগোনা রয়েছে বলে এলাকাবাসি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন। অপরদিকে সজিব তার নামমাত্র দোকানে বাহাদুরপুর বাজারে বসে এসব মাদক দ্রব্য বিক্রি করে থাকে।। সজিব বাড়িতেও ইয়াবা গাজা বিক্রি করে থাকে। ওই এলাকার সরাফাত হোসেন নামে এক ব্যাক্তি বলেন “সন্ধ্যার পর থেকেই জব্বারের বাড়িতে সন্দেহভাজনদের আনাগোনা বেড়ে যায়। সজিব ও জব্বারের সিন্ডিকেট পুরো ইউনিয়নে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা ছড়িয়ে দিচ্ছে। যুব সমাজ আজ ধ্বংসের মুখে। এলাকায় প্রকাশ্য মাদক বিক্রির ফলে চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের প থেকে কোনো কার্যকর পদপে ল্য করা যাচ্ছে না বলেও বাতাসে গুঞ্জন ছড়াচ্ছে। ফাতেমা নামে জনৈক এক নারী জানায়, জব্বারের বাড়িতে প্রকাশ্যে ইয়াবা ও গাজা বিক্রি হয়। আর সন্ধার পর এখানে বাজার বসে। এর জন্য এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বিপথগামি হচ্ছে। তারাও এসব মাদক আসক্তে জড়িয়ে পড়ে নিজেদের লেখা পড়ায় মন দিচ্ছে না। স্থানীয় প্রশাসন যদি একটু তদারকি করে তাহলে এসব থেকে পরিত্রান পাবে এলাকার উঠতি বয়সি ছেলেরা। কিছুদিন হচ্ছে জব্বার কাউকে মানছে না সে দিনে রাতে সরাসরি অদৃশ্যশক্তির বলে এসব মাদক ব্যবসা করে যাচ্ছে। শাখারীপোতা গ্রামের পাশে ধান্যখোলা গ্রামের শরিফুল ইসলাম নামে একজন জানায় শাখারীপোতার জব্বার ও বাহাদুরপুর গ্রামের সজিব হোসেন ইয়াবা ব্যবসা করে। তারা এলাকায় ইয়াবা জব্বার ও ইয়াবা সজিব নামে পরিচিত। তাদের এসব ব্যবসার প্রমান আছে।

