নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর চাঁচড়া মোড় থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক যুবকের নাম জীবন গাজী। তিনি চাঁচড়া রায়পাড়ার জিহাদ গাজীর ছেলে। এঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, রোববার দুপুরে খবর পাওয়া যায়, চাঁচড়া মোড়ে এক যুবক দেশীয় অস্ত্র প্রদর্শন করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জীবন গাজীকে আটক করে। এ সময় তার পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

