৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, দেবগুরু বৃহস্পতি ও কর্মফল দাতা মহা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। বিচ্ছেদকৃত দাম্পত্য জোড়া লাগবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। গৃহবাড়ির ওপর গুরুদায়িত্ব বৃদ্ধি পাওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস ও মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধারকর্জ মুক্ত হবেন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সুর সংগীত ও ধর্মের প্রতি মন ঝুঁকবে। কোনো দলিলপত্র হাতে আসতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়ি নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারে সাজবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন দূর থেকে মজা দেখবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
আয় কম, ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। প্রেমীযুগল সাবধান। দুর্জন আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা-মোকদ্দমা কোর্ট কেসে শ্রম-অর্থ ব্যয় হবে; কিন্তু ফল হবে না।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিজয় হাত বাড়িয়ে ধরবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মন ধর্মে আকৃষ্ট থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। লাইফস্টাইল বদলাবে। দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে। প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ঘুষ উৎকোচ গ্রহণসহ সব দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। সংকটকালে বন্ধু আত্মীয়-পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
প্রত্যেক কাজের শুরু ভালো; কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়