প্রতিদিনের ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে স্কাউট সদস্য প্রধানমন্ত্রীকে স্কাউটের বিশেষ রুমাল (স্কার্ফ) পরিয়ে দেন। প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তারা দেশের স্কাউটিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

