১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে র‍্যাবের পৃথক অভিযানে দেড় লাখ টাকা জরিমানা-কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর পার্ক সংলগ্ন হিরা প্লাস্টিক কারখানা ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় বুধবার দুপুরে অভিযান চালিয়েছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় কেমিক্যাল কারখানা দুটির ভেতরে ঢুকে দেখা যায়, প্রচুর পরিমাণ ভেজাল কেমিক্যাল ও উৎপাদিত পণ্য। এছাড়া হিরা প্লাস্টিক কারখানার আড়ালে তৈরি হচ্ছিল নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার ও সাহা সুপার ভিম বার সাবান। পরে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হিরা প্লাস্টিক কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা এবং মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইভাবে নানা অসঙ্গতির কারণে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই ও পুলিশ সদস্যরা। এছাড়াও প্রতিষ্ঠানের কাঁচামাল জব্দ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়