১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে আহত ১

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার ডোহর মাগুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোঃ কামারুল ইসলাম (৫০)। তিনি ডোহর মাগুরা গ্রামের মৃত মোজাহের দফাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে কামারুল ইসলামের আপন চাচাতো ভাই ইকরামুল (৪০), মৃত ইমামুল হকের ছেলে, হঠাৎ করে তাকে কাঁচি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। ঘটনার সময় কামারুল ইসলাম গ্রামের মাঠে অবস্থান করছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে,তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়