১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

প্রতিদিনের ডেস্ক:
কাঁধ ও কনুইয়ের চোট কাটিয়ে উঠে অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক চলমান আইপিএলে আবারও যোগ দিতে ভারতে ভ্রমণের অনুমতি পেয়েছেন। আশা করা হচ্ছে, তিনি ১ মে জয়পুরে দিল্লি ক্যাপিটালসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগেই দলে যোগ দিতে পারবেন। খবর ইএসপিএনক্রিকইনফোর
৩৬ বছর বয়সী এই তারকা বোলার জানুয়ারির শেষভাগের পর কোনো ধরণের ক্রিকেটই খেলেননি। অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি ৩১ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হন এবং পাঁচটি টেস্টে মোট ১৫৩.১ ওভার বল করেন।এরপর জানুয়ারির শেষ দিকে তিনি সিডনি সিক্সার্সের হয়ে পাঁচটি বিগ ব্যাশের ম্যাচ খেলেন এবং দলকে ফাইনালে তুলতে সাহায্য করেন। তবে পার্থ স্কর্চার্সের বিপক্ষে এক ম্যাচে ক্যাচ লুফে নিতে যেয়ে পড়ে যান, ফলে বাম কাঁধ ও কনুইয়ের ওপর গুরুতরভাবে চাপ লেগে আঘাত পান।
ফেব্রুয়ারিতে বিশ্রামের পর আবার বোলিং শুরু করলে কিছুটা ব্যথা অনুভব করেন, যার ফলে চলমান আইপিএলের শুরুতে তিনি যোগ দিতে পারেননি। প্রথমদিকে কেন তিনি আইপিএলের শুরুতে ভারতে ছিলেন না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে স্টার্ক সামাজিক মাধ্যমে নিজের চোট সম্পর্কে বিস্তারিত জানান এবং তাকে নিয়ে ছড়ানো ভুল তথ্য ও মতামত নিয়ে হতাশা প্রকাশ করেন।
জানা গেছে, সিডনিতে গত এক সপ্তাহ তিনি ব্যথা অনুভব ছাড়াই ভালো বোলিং করেছেন এবং শুক্রবার তার ভারতে পৌঁছানোর কথা আছে। সবকিছু ঠিক থাকলে ১ মে এর ম্যাচে তিনি খেলতে পারবেন এবং বাকি আইপিএল আসরেও উপস্থিত থাকবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়