১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রাম পুলিশ সদস্যের কারাদণ্ড

মাজাহরিুল ইসলাম, পাইকগাছা
পাইকগাছায় জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি বিমল বিশ্বাসকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি বিমল আদালতে উপস্থিত ছিল না। রবিবার (২৬ এপ্রিল) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।দণ্ডপ্রাপ্ত বিমল বিশ্বাস পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার যতিন্দ্র নাথের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, গত ১৯৯৮ সালের ৩ আগস্ট জন্ম তারিখ দেখিয়ে আসামি বিমল বিশ্বাস গত ১৯৯৮ সালের ১ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয় পরিষদের গ্রাম পুলিশ পদে চাকরিতে যোগদান করে। চাকরিতে বেশিদিন থেকে সরকারি অর্থ আত্মসাতের লক্ষে্য জন্ম তারিখ ১৯৫৮ সালের ৩ আগস্টের পরিবর্তে ১৯৬৯ সালের ২৫ জুন জন্ম তারিখ দেখিয়ে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সার্টিফিকেট ও তার ভিত্তিতে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে। আর এভাবে জাল সার্টিফিকেটে চাকরি করে সে সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করে। ২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে। ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আসামি বিমল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়