সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতালে এন্টিভেনাম না থাকায় সাপের কামড়ে এক ব্যক্তি মৃত্যু হয়েছে । জানা গেছে, কালিগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমরান হোসেন সোমবার রাত তিনটার সময় বিদ্যুৎ চলে গেলে সে ঘর থেকে বাইরে হেঁটে বেড়ানোর সময় বিষধর সাপে তার পায়ে কামড় দেয় । এ সময় বাড়ির লোকজন তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে এন্টিভেনাম না থাকায় যশোর আড়াইশো বেড হাসপাতালে প্রেরণ করা হয়। যশোহর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রোগীর অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায় যশোর আড়াইশো ফিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার সময় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন সময় মত হাসপাতালে না আসার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্বজনদের আর্তনাদ কালীগঞ্জ হাসপাতালে এন্টি ভেনামের অভাবে ইমরানের মৃত্যু হয়েছে।

