১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাটা সুর ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের ডেস্ক:
বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ২১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।
আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালানা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মে।
এর আগে ২০২৫ হিসাব বছরে ১৪৩ শতাংশ অন্তবর্তীকালী নগদ লভ্যাংশ ঘোষণা করে বহুজাতিক কোম্পানিটি। সেই হিসেবে আলোচিত হিসাব বছরে মোট ২৪৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। আগের হিসাব বছরে ৪৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়