১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুলগুরু শুক্র, দেবগুরু বৃহস্পতি ও কর্মফলদাতা মহাশনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থ-কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনঃকষ্টের কারণ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধার কর্জ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়িতে নতুন আসবাব ও বস্ত্রালংকার আসতে পারে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন দূর থেকে মজা দেখবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জন আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম-অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু ফল হবে না।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি, যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয়-পরিজনের সহযোগিতা পাওয়া কঠিন হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়