১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এসময় ঘটনাস্থল থেকে এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২ মে) সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। আটকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে এসে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের মুক্তি চাই’ এবং ‘শিক্ষার অধিকার নিশ্চিত করো’- এমন স্লোগান দেওয়া হয়। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়।মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেক মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করে পুলিশ।ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ছাত্রলীগের মিছিলের ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়