১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

প্রতিদিনের ডেস্ক:
দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংক। এর ফলে বিদ্যমান ২৪টি প্রাইমারি ডিলার ব্যাংকের সঙ্গে এ দুই ব্যাংকও এখন থেকে সরকারের ট্রেজারি বিল ও বন্ডের নিলামে বাধ্যতামূলকভাবে বিডিং করবে।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক নির্দেশনার ভিত্তিতে এ সংক্রান্ত অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, ‘সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলারদের তালিকাভুক্তি ও কার্যক্রম পরিচালনা নির্দেশিকা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী আগামী মে মাসের প্রথম কার্যদিবস থেকে তিন বছরের জন্য ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিকে প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়ম অনুযায়ী, প্রাইমারি ডিলার ব্যাংকগুলোকে সরকারের বাজেট ঘাটতি মেটাতে ট্রেজারি বিল ও বন্ডের নিলামে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়