১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সিলেট স্টেডিয়ামে স্ত্রী জুবাইদা রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এ আয়োজনে যোগ দেন তিনি।এর আগে, একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃষ্টির মধ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়