১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অন্তঃসত্ত্বা দীপিকার দিকে ‘কিং’ শাহরুখের বন্ধুত্বের হাত

প্রতিদিনের ডেস্ক:
বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে আবারও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে দেখা গেছে।ঘটনাটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলমান তাদের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটের বলে জানা গেছে।ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়, সিঁড়ি বেয়ে ওঠার সময় শাহরুখ খান হঠাৎ থেমে পিছনে ফিরে দীপিকাকে হাত বাড়িয়ে সাহায্য করেন। এরপর দু’জনেই একসঙ্গে সিঁড়ি বেয়ে ওঠেন। ভিডিওতে শাহরুখকে কালো পোশাকে এবং দীপিকাকে উজ্জ্বল পোশাকে দেখা গেছে।এই দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই শাহরুখের আচরণকে ভদ্রতা ও সহমর্মিতার উদাহরণ হিসেবে প্রশংসা করেন এবং তাকে ‘জেন্টলম্যান’ হিসেবে উল্লেখ করেন। অনেকে আবার শাহরুখ ও দীপিকার অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ধুত্বেরও প্রশংসা করেন।
তবে শুটিং সেটের এই ধরনের ফাঁস হওয়া ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তিনি ভক্তদের অনুরোধ করেছেন যেন এ ধরনের ফাঁস হওয়া কনটেন্ট শেয়ার না করা হয়, কারণ পুরো টিম পরিশ্রম করে বড় পর্দায় দর্শকদের জন্য চমক তৈরি করছে এবং তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়