নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (০৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। অভিযানে পুড়াপাড়া, মুক্তাদহ, হুদাপাড়া, কয়ারপাড়া, কালিতলা, লস্করপুর ও রানীয়ালীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন মুক্তার আলী (২০), আক্তার হোসেন (৪০), মনির হোসেন (৩৪), রিনা খাতুন (৩৫), শামীম হোসেন (২৮), সকিনা খাতুন (৩৯), আশরাফুল ইসলাম (৩২), সুমিতা খাতুন (৩৩), নিপা দাস (২৯) ও রুমন দাস (৫০)। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

