২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিয়ায় খাটের নিচে থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার : নারী আটক

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ৩৮ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (০৪ মে) দুপুরে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজাসহ গ্রেপ্তার ওই নারীর নাম রুচিয়া বেগম (৫৪)। তিনি ওই গ্রামের মৃত তরিকুল সর্দারের স্ত্রী। এসময় তার আরেক সহযোগী রিপুল সর্দার (৩৯) পালিয়ে যায়। রিপুল সর্দার একই গ্রামের মৃত লুৎফুর সর্দারের ছেলে। গ্রেপ্তার রুচিয়া বেগম ও পলাতক রিপুল সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের রুচিয়া বেগমের দক্ষিন দুয়ারী দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা বারান্দাযুক্ত টিনের চৌচালা বসত ঘর ঘেরাও করে। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে খাটের নিচে থাকা দুটি চটের বস্তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো স্কচটেপযুক্ত গাঁজার মোট ১৯টি পেটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মধ্যে ১৮টি পেটিতে প্রতিটিতে ২ কেজি করে মোট ৩৬ কেজি এবং অপর একটি প্লাষ্টিক ব্যাগে ১টি পেটিতে ২ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। আটকের পর রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী একই গ্রামের রিপুল সর্দার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এঘটনায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার আটক রুচিয়া বেগম ও পলাতক রিপুল সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতক আসামীকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়