২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নাহিদের গতির মুখে পড়তে চাইবে না বাবর, বিশ্ব কাঁপাবে সে: হার্ডি

প্রতিদিনের ডেস্ক:
ব্যাট-বলে পেশোয়ার জালমির অপেক্ষা ফুরিয়েছেন অ্যারন হার্ডির। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে দীর্ঘ ৯ বছর পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে জালমি। হায়দরাবাদ কিন্সম্যানেরস বিপক্ষে দুর্দান্ত খেলায় প্রশংসায় ভাসছেন তিনি।তবে নাহিদ রানাকে নিয়ে প্রশংসা ঝরছে হার্ডির মুখে।ফাইনালসেরা তারকা জানিয়েছেন, নাহিদের গতির মুখোমুখি হতে চাইবেন না জালমির অধিনায়ক বাবর আজম। পিএসএলে একই দলের হয়ে খেললেও আগামী ৮ মে থেকে একে-অপরের প্রতিপক্ষ হবেন নাহিদ-বাবর।সেদিন প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। দুই টেস্টের সিরিজ সামনে রেখেই হার্ডি বলেছেন, ‘সে তিন দিন আগে বিমান থেকে নামল এবং আজ দুর্দান্ত গতিতে বল করল।
করাচিতে সে রীতিমতো ছুটছিল এবং ১৫১ কিলোমিটার গতির বল ব্যাটারদের জন্য ছিল ভয়ংকর। জানি, সপ্তাহ খানেকের মধ্যে নাহিদের টেস্ট ম্যাচ আছে। এটাও জানি বাবর তার মুখোমুখি হওয়ার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।
ফাইনালে ৫৬ রান ও ৪ উইকেট নেন হার্ডি। বিপরীতে জালমির হয়ে সবচেয়ে কম রান খরচ করেন নাহিদ, তার বোলিং ফিগার ৪-১-২২-২। শিকারের চেয়ে যেভাবে গতি ও ইয়র্কারে ব্যাটারদের যম হয়ে দাঁড়াচ্ছেন তাতে বাংলাদেশি পেসার সামনের দিনে বিশ্ব দাপিয়ে বেড়াবেন বলে মনে করেন হার্ডি। ২৭ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে। সঙ্গে সব প্রতিযোগিতায় খেলবে।তার মতো প্রতিভাবান সবাই সাদরে গ্রহণ করবে। আমি তাকে নিয়ে খুবই রোমাঞ্চিত।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়