২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুটখালীতে বিজিবি-র‌্যাবের পৃথক অভিযান: মাদকসহ আটক ৪

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) ও র‌্যাব-৬। সোমবার (০৪ মে) সকালে এই অভিযানগুলো পরিচালিত হয়। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সুত্র জানান, নিয়মিত আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পুটখালী বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ মোঃ জাকির হোসেন বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পুটখালী গ্রামের বাসিন্দা মোহর আলীর ছেলে । উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২,০০০ টাকা। একই দিনে পুটখালী বিওপি এবং সিপিসি-৩, র‌্যাব-৬ এর একটি যৌথ দল পুটখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৯ বোতল উইনিক্স সিরাপসহ ৩ জন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রাশেদ আলী (৩৮), কামরুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৮)। তারা সকলেই স্থানীয় পুটখালী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত এই চালানের আনুমানিক সিজার মূল্য ২,০০০ টাকা। খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়