১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

প্রতিদিনের ডেস্ক:
অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার ডুমুর হাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন। হলুদ রঙের টিশার্ট পরে ডুমুর হাতে ক্যামেরাবন্দী হয়েছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, একটা বড় পাত্রে ডুমুর রাখা আছে পাশে রয়েছে সজনে ডাঁটা। জয়া আহসান ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেশি ডুমুর বা কাকডুমুর, মাংসের মশলা ব্যবহার করে মা ডুমুর দিয়ে একটা দারুণ পদ রান্না করে।’ তার কথায়, ‘খাদ্য হিসেবে এটি খুবই পুষ্টিকর; রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন।’
এদিকে কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘জয়া আপু আপনি ডুমুর খাইয়া খাইয়া আপনার সৌন্দর্য ধরে রাখছেন আমরা সবাই বুঝতে পারছি।’ আরেকজন বলেন, ‘তাহলে তো খালাম্মার রেসিপিটা দিতে হতো। এতো প্রয়োজনীয় উপাদান আছে, কিভাবে মিস করি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়