১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারত থেকে এলো তিন ট্রাক বিস্ফোরক দ্রব্য

প্রতিদিনরে ডেস্ক:
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রয়োজন মেটাতে ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়