১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সালাম সাকলাইনের তিনটি কবিতা

প্রতিদিনের ডেস্ক:
তু‌মি এলে
হৃদ‌য়ের সাগর উত্তাল হ‌য়ে‌ছে তোমা‌কে দেখ‌বে ব‌লে,
আকাশ গোলাপী নেশায় মাতাল হ‌লে তখন তু‌মি এসো
না হয় খোয়া‌বি চাঁ‌দের শরীর নি‌য়ে নি‌শিফুল হ‌য়ে চু‌পি চু‌পি এসো,
তা য‌দি না লা‌গে ম‌নে
মান-অ‌ভিমা‌নের মে‌ঘে ক‌ষ্টের বা‌রিবর্ষণে ভি‌জে তু‌মি এসো যমুনার সেই ঘা‌টে
যেখা‌নে রাধাকৃষ্ণ ব‌সে‌ছি‌লো হৃদকম‌লের খুব কাছাকা‌ছি।
তু‌মি এলে মনমথুরার ব‌নে ব‌নে রাধাক‌লি সুগ‌ন্ধি ফু‌লের ঠোঁ‌টে ফুট‌বে কামনার হা‌সি,
আর কি হ‌বে ব‌লি!
যমুনার উজা‌নে ধে‌য়ে যা‌বে প্রেমপব‌নের ছোট্ট নৌকাখা‌নি।
‌দুই.
ও‌গো সুন্দর ও‌গো ম‌নোহর
তোমা‌রে যত দে‌খি যত‌নে রা‌খি অন্ত‌রে
অসম‌য়ে ঢেউ জা‌গে বেদনা রা‌গে অ‌চিন বন্দ‌রে।
শুধু চা‌হি তোমা‌রে আর কিছু নয়
ও‌গো সুন্দর ও‌গো প্রী‌তিময়।
খর তা‌পের পৃ‌থিবী‌তে য‌দিও অসময়
তবুও বসন্ত বয়
ও‌গো সুন্দর ও‌গো প্রী‌তিময়।
তোমা‌রে যত আঁ‌কি ম‌নে আগুন জ্ব‌লে ব‌নে ব‌নে
তবুও হৃদ‌য়ে কমল ফোঁ‌টে নিলজ্জ ভোমর জো‌টে
কমল ক‌লি‌তে।
এবার ব‌লো স‌খি তোমা‌রে পা‌বো কোন গ‌লি‌তে।।
তিন.
অবাধ্য
একটা কথা তোমাকে জানাই প্রতিদিন নিরুদ্দেশ যাত্রার পথে
একাই হাঁটতে থাকে মন এবং মনের মাঝি।
একবার সে কোথাও আদর পেলে বারবার যেতে চায়।
মন যেতে চায় পাহাড়ে, বর্ণবিভা সমাহারে
বড় দুষ্টু সে, যেতে চায় সাগরে তেপান্তরে।
সাগরে কুমির আছে তেপান্তরে জলাতঙ্ক
কত সাবধান করি মনেরে কিছুই মানে না সে।
কথাটা তোমাকেই বলি, ধীরে ধীরে আমি বুঝি
চলনে জ্বলনে বিভোর চাষাবাদে আনন্দ তার
ডুবে যেতে ডুবিয়ে দিতে উর্মিমুখর যে
কোনো কিছু মানে না সে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়