১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্র, কর্মফলদাতা শনি ও বোধন শক্তির কারক বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবেন। প্রতিযোগিতায় জয়ী হবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে। প্রাপ্তি ও প্রত্যাশার মিলন ঘটবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্মস্থলে অশান্তির পরিবেশ বিরাজ করবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। লৌকিকতা পরিহার্য।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। প্রেম বন্ধুত্ব শুভ।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। প্রেম বন্ধুত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। ব্যবসায় মন্দা চলবে। টাকা পয়সা হাতে আসার অগে খরচের খাত তৈরি হবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। নেশা মদ্য ঘুষসহ দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। সব মিলিয়ে রাজকীয় দিন উপভোগ করবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়