৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ১ একর ৬৪ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নে সরকারি খাস জমি উদ্ধার অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে এলএসটি ১৪০৯/২০১৬ নং মামলায় সরকারের পক্ষে রায় প্রাপ্তির পর এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ০৩ নং বনগ্রাম মৌজার ০১ নং আরএস খতিয়ানের বিভিন্ন দাগভুক্ত মোট ১ একর ৬৪ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়। উদ্ধারকৃত জমির মধ্যে রয়েছে ২৮২১ নং দাগের ১.০০ একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ নং দাগের ০.৩২ একর বাস্তু শ্রেণির জমি এবং ২৬৯২ নং দাগের ০.৩২ একর ধানী শ্রেণির জমি। এবিষয় অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানায়, দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে দখলে ছিল। আদালতের রায়ের পর সরকারি স্বার্থে জমিগুলো উদ্ধার করে দখলমুক্ত করা হয় এবং বিষয়টি স্থানীয়ভাবে প্রচার করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়