১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় শিশু হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যশোরের চৌগাছা উপজেলার এক ৯ মাস বয়সী শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার দুপুরে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চাকলা শিশুতলা গ্রামের স্থানীয় বাসিন্দা বাবলুর রহমানের কন্যা ফারজানা (৯ মাস) ঢাকার লালবাগ এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। পারিবারিক সূত্রে জানা যায়,বাবলুর রহমান দীর্ঘদিন ধরে ঢাকার লালবাগ এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। গত সপ্তাহে তার শিশু কন্যা ফারজানা হামে আক্রান্ত হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে শিশুটি মৃত্যুবরণ করে। মৃত্যুর পর মরদেহ ঢাকা থেকে নিজ গ্রাম চৌগাছার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আজ দুপুরে চাকলা শিশুতলা এলাকায় পারিবারিক কবরস্থানে শিশুটির জানাজা সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়