৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সদর হাসপাতালে দালাল ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর হাসপাতালে দালাল ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাস। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন যশোর সদর হাসপাতালের আরএমও মোঃ আহসান কবির (বাপ্পি) এবং পুলিশ বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতাল এলাকায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এ সময় চট্টগ্রাম-ছ ৭১-০০০১ নম্বরের অ্যাম্বুলেন্সের চালক মোঃ আবুল কালাম আজাদ (৩০), পিতা আব্দুল মান্নান, সাং- ঘোপ, জেল রোড, যশোরকে গাড়ির বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।পরে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৭২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানের সময় যশোর সদর হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা দোকান অপসারণের জন্য সংশ্লিষ্ট দোকান মালিকদের নির্দেশ প্রদান করা হয়েছে।হাসপাতাল এলাকায় দালালচক্র, অবৈধ পার্কিং ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়