৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আশ্রয়প্রার্থীদের জন্য চিরতরে বন্ধ আমেরিকার দরজা?

প্রতিদিনের ডেস্ক
‘আমাদের সীমান্ত এখন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত,’ গত ৫ মে অ্যারিজোনার ফিনিক্সে বর্ডার সিকিউরিটি এক্সপোতে দাঁড়িয়ে যখন দম্ভোক্তিটি করেন টম হোম্যান, তখন করতালিতে ফেটে পড়ে পুরো হলরুম। ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত তদারকিতে নিয়োজিত এই কর্মকর্তার খুশির কারণ স্পষ্ট—যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশ প্রায় অসম্ভব করে তুলেছে ট্রাম্প প্রশাসন। এক দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত বন্ধের প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এসে তিনি সীমান্ত দেওয়াল নির্মাণ, সীমান্তরক্ষী বাড়ানো, অভিবাসীদের আটক ও বহিষ্কারসহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছেন। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম নীতিতে। বর্তমানে আদালতে চ্যালেঞ্জের মুখে থাকা ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার সুযোগ কতটা সীমিত করা যায়, সেটিই পরীক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়