৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন

প্রতিদিনের ডেস্ক:
দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। সভায় ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে দীর্ঘদিন ধরে সংকটে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের বিষয়ে এ পদক্ষেপ নেয়া হয়।বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে, যা দীর্ঘদিন ধরেই আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল।এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ধাপে ধাপে গুটিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়