১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিয়ালের ৭টি শিরোপা চুরি করেছে রেফারি : পেরেজ

প্রতিদিনের ডেস্ক:
স্প্যানিশ লিগের রেফারিং নিয়ে এবার গুরুতর অভিযোগ আনলেন রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সফল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।সভাপতি পদ ছাড়ছেন এমন জোর গুঞ্জনের মধ্যেই হঠাৎ সংবাদ সম্মেলনে হাজির হয়ে সব জল্পনা উড়িয়ে দেন পেরেজ।বরং নতুন নির্বাচনের ঘোষণা দিয়ে আবারও সভাপতি পদে লড়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এর পরই কথা বলেন স্প্যানিশ ফুটবলে রেফারিংয়ের ‘নেগ্রেইরা দুর্নীতি’ নিয়ে। পেরেজ বলেন, ‘এটি ফুটবলের সবচেয়ে গুরুতর দুর্নীতির ঘটনা। আমি মাত্র ৭টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি লিগ শিরোপা জিতেছি। আমি ১৪টি লিগ জিততে পারতাম। বাকিগুলো আমার কাছ থেকে চুরি করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে ভালভার্দে-চোয়ামেনি হাতাহাতি ছাড়াও নিজের ক্যান্সার নিয়েও মুখ খুলেছেন ৭৯ বছর বয়সী পেরেজ। সম্পূর্ণ সুস্থ আছেন দাবি করে ক্যান্সারের খবর গুজব বলে উড়িয়ে দেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়