অনলাইনম্যাগাজিন ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন

প্রতিদিনের ডেস্ক:
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউএন-কপস (ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন তিনি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে ইউএন-কপস সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন প্লেনারি অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।এ ছাড়া সম্মেলনের সাইডলাইন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।দুই দিনব্যাপী (৭–৮ জুলাই) এ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে। স্বাষ্ট্রমন্ত্রী সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফিরবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়