প্রতিদিনের ডেস্ক:
শাপলা চত্বরে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা হত্যাকাণ্ড ও নির্যাতনে মৃত্যুর তথ্য লুকানোর প্রচেষ্টায় ছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, তারা ঘটনার প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করেছিলেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও নির্যাতনে মৃত্যুর তথ্য আড়াল করতে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ারও চেষ্টা করা হয়েছিল।বৃহস্পতিবার (১৪ মে) ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে ঘটনার পরপরই ‘সমীকরণ’ নামের একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল একাত্তর টেলিভিশনে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হয় যে, শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনিতিনি প্রশ্ন তোলেন, ঘটনার পরপরই এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রয়োজন কেন হলো? এত দ্রুত কাজটি কেন করা হলো? এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন।
