২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, অভিযানে ৫ বোতল বিদেশি মদ, ভারতীয় ৩১টি শাড়ি, ১৭টি থ্রি-পিস, ৪টি ঘড়ি, ২ দশমিক ৫ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিক্যাল আইটেম, ২৫ দশমিক ৫ কেজি লাল চন্দন কাঠ (৮ পিস), ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়