৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরান ইস্যুতে আর উত্তেজনা বৃদ্ধি চায় না উপসাগরীয় দেশগুলো : বিশ্লেষক

প্রতিদিনের ডেস্ক:
উপসাগরীয় দেশগুলো ‘নিশ্চিতভাবেই এই অঞ্চলে আর কোনো উত্তেজনা বৃদ্ধি পাক তা চায় না’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘গালফ ইন্টারন্যাশনাল ফোরাম’-এর নির্বাহী পরিচালক দানিয়া থাফার।মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাথে আলাপকালে এ মন্তব্য করেন দানিয়া থাফার।
থাফার বলেন, ‘তারা এখন যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার একটি টেকসই সমাধান চায়।’ তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি যতটা অগ্রাধিকার পায়, উপসাগরীয় দেশগুলোর কাছে তা ‘শীর্ষ অগ্রাধিকার নয়’। তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তা এবং ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তৈরি হওয়া হুমকির বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং এমন একটি চুক্তিতে পৌঁছানো যা সব পক্ষের ক্ষোভ ও উদ্বেগের সমাধান করতে পারে-সেটিই হবে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে আদর্শ পরিস্থিতি।’
সূত্র : আল-জাজিরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়