২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জীবনের কঠিন ছক

নাজিফা রাসেল স্বপ্না
আমি জীবনের বাস্তবতার কাছে
হার মানা একা শালিক
উড়ে বেড়ানোর ডানায়
বিষাক্ত বিচ্ছু হুল ফুটিয়েছে
যন্ত্রণার কোনো ছিটেফোঁটা
আমার ভেতর নেই
আমি শুধু চেয়ে বিশাল আকাশের নীলে
সেই নীল ছুঁয়ে দেখার ক্ষমতা আমার নেই
সত্য খুব তেতো হয়; তাই বলতে নেই
বলতে হয় ভালো আছি
কাউকে বোঝাতে নেই
কোন ঝড় এসে আমাকে কবে কীভাবে ভেঙেছে
আমার জীবনের কঠিন ছক
বিধাতা কোন কলমে এঁকেছেন!

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়