প্রতিদিনের ডেস্ক:
বাবর-মাসুদের জুটিতে অস্বস্তিতে বাংলাদেশ ম্যানচেস্টার সিটি ও ইংলিশ ফুটবলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে ব্রিটিশ গণমাধ্যমে জোর আলোচনা চলছে। খবর অনুযায়ী, কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা আগামী রোববার (২৪ মে) প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের পরই সিটি ছাড়তে পারেন।যদিও ক্লাব কর্তৃপক্ষ প্রকাশ্যে বলছে, গার্দিওলার সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে এবং তিনি আগামী মৌসুমেও দায়িত্বে থাকবেন—তবে ভেতরের একাধিক সূত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ক্লাবের ভেতরে তার বিদায়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবং খেলোয়াড়রাও সম্ভাব্য পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।এমনকি তার বিদায়কে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে, যার মধ্যে ইতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড তার নামে করার প্রস্তাবও রয়েছে।
২০১৬ সাল থেকে সিটির দায়িত্বে থাকা গার্দিওলা ক্লাবটিকে আধুনিক ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছেন। তার সময়ে সিটি একাধিক বড় শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে এফএ কাপ, প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।তবে তিনি বারবারই জানিয়েছেন, চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি এবং তিনি এখনো ক্লাবেই আছেন। তবুও ইউরোপীয় গণমাধ্যমের দাবি, এটি ইতিহাদে তার শেষ অধ্যায় হতে পারে।

