৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে বিরোধপূর্ন জমির লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

মাসুুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুরের বাশবাড়িয়া গ্রামে বিরোধপূর্ণ জমির লক্ষাধিক টাকার ৭ টি শিশু গাছ কেটে বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এবিষয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মোড়লের মেয়ে রুবিনা পারভিনের সাথে একই গ্রামের মৃত জবেদ আলী মোড়লের ছেলে আবু হাসনাত মো: কামরুজ্জামান ও আশরাফুজ্জামান এবং কামরুজ্জামানের স্ত্রী সোনিয়া পারভীনদের দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে যশোর আদালতে মামলা চলছে। যার নং- দেওয়ানী ৯৬/১৮, ২০৯/১৮। গত ১৯ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে রুবিনা পারভিনদের ভোগদখলীয় জমির উপর থাকা ৭ টি লক্ষাধিক টাকা মূল্যের শিশু গাছ চুরি করে কেটে বিক্রি করে দেয় আবু হাসনাত কামরুজ্জামানসহ উল্লেখিতরা। খবর পেয়ে রুবিনা পারভিনের মাতা সিরাজুন্নেছা বাড়িতে আসলে তাকে গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে মারপিট করে আহত করে। এঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়