প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপকে সামনে রেখে বড় ধাক্কা খেল স্পেন। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফেরমিন লোপেজ।বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্পেন।রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোট পান এই মিডফিল্ডার। পরে পরীক্ষায় দেখা যায়, তার ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ে ফ্র্যাকচার হয়েছে।
বার্সেলোনা জানিয়েছে, খুব দ্রুত অস্ত্রোপচার করা হবে লোপেজের।তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত কয়েক মাস সময় লাগে। ফলে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।২৩ বছর বয়সী লোপেজ গত দুই মৌসুমে বার্সেলোনার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন তিনি।জাতীয় দলেও নিয়মিত সুযোগ পেতে শুরু করেছিলেন এই তরুণ তারকা। স্পেনের হয়ে ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। তাই বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার সম্ভাবনাও ছিল বেশ জোরালো।আগামী ২৫ মে লুইস দে লা ফুয়েন্তে স্পেনের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন। তবে তার আগেই লোপেজের ছিটকে যাওয়া স্পেনের জন্য বড় ক্ষতি।

