৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নতুন প্রেমিকা নিয়ে নৈশভোজে ইয়ামাল

প্রতিদিনের ডেস্ক
লা লিগা শিরোপা জয়ের পর বিশেষ উদযাপনের আয়োজন করে বার্সেলোনা ক্লাব। কাসানোভা বিচ ক্লাবে অনুষ্ঠিত সেই নৈশভোজে উপস্থিত ছিলেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাবের কর্মকর্তারা এবং সভাপতি। অনুষ্ঠানে অংশ নেন তরুণ তারকা লামিনে ইয়ামালও। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, অনুষ্ঠানে ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন সেভিয়ার কনটেন্ট নির্মাতা ইনেস গার্সিয়া। সম্প্রতি গ্রিস উপকূলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইনেস গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। টিকটক ও ইনস্টাগ্রামে বড় সংখ্যক ফলোয়ার রয়েছে। তিনি মূলত ফ্যাশন, লাইফস্টাইল, ভ্রমণ ও পোশাক–সংক্রান্ত কনটেন্ট বানিয়ে পোস্ট করে থাকেন। এদিকে ব্যক্তিগত আলোচনার বাইরে ইয়ামালের মূল মনোযোগ এখন মাঠে ফেরার প্রস্তুতিতে। গত এপ্রিলে চোট পাওয়ার পর মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই তরুণ তারকা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন ইয়ামাল। ধারণা করা হচ্ছে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও শুরুর ম্যাচে স্পেন জাতীয় দলের হয়ে তাকে দেখা নাও যেতে পারে। সূত্র: মুন্দো দেপোর্তিভো

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়