১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

উলাশী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আনিছুর রহমান
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলে আয়োজিত অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শনিবার ৩০ মে বিকাল ৫টার সময় উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। তিনি স্বল্প সময়ে যে উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজও বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। বক্তারা আবেগাপ্লুত হয়ে উল্লেখ করেন, স্বাধীনতার এই ঘোষক যদি আজ বেঁচে থাকতেন, তবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ অনেক আগেই উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে পারত। আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি হযরত আলী, সাধারন সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়