১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্রাজিলের ৪ সমর্থককে ৮০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ব্রাজিলের সমর্থনে হওয়া র‌্যালিতে অংশ নিতে গিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা গুণেছেন চার সমর্থক। মোটরসাইকেলে সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরযান অভিযানে এ জরিমানা করা হয়।রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‍্যালি বের হওয়ার সময় অভিযান পরিচালনা করে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, রোববার বিকেলে শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‍্যালি বের করেন ব্রাজিলের সমর্থকরা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়