২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অসুস্থ বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানকে দেখতে হাসপাতালে নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক
জটিল কিডনি রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ইউরেমিক এনকেফালোপ্যাথিতে আক্রান্ত বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। রোববার (১ জুন) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে অ্যাডভোকেট মুজিবর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন অ্যাডভোকেট মুজিবর রহমান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়