১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমটি কার্ড থাকবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
প্রবাসী কার্ড হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ড থাকবে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।মন্ত্রী জা‌নান, প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমটি কার্ড থাকবে না। কারণ এতো কার্ড দিয়ে কী হবে? একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে উপ‌ভোগ করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।প্রবাসীকল্যাণ মন্ত্রণাল‌য়ের তথ্য বল‌ছে, শুধু রেমিট্যান্সযোদ্ধা না, প্রবাসে থাকা সবাই যারা ইউরোপে আছে, ল্যাটিন আমেরিকায় আছে তারাও প্রবাসী কা‌র্ডের জন্য আবেদন করতে পারবে।মন্ত্রী ব‌লেন, প্রবাসী কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আমাদের একটা সেল থাকবে, সেলে আবেদন করবে যাচাই হবে। যাচাই করে য‌দি দেখা যায় কেউ পাওয়ার যোগ্য তবে সে প্রবাসী কার্ড পাবে।মন্ত্রী আরও ব‌লেন, আমরা যে সু‌বিধাটা দেবো সেটা এখনো চূড়ান্ত করিনি। কিন্তু এখানে তারা কারেন্সি সুবিধাটা কীভাবে পেতে পারে? সহজে রেমিট্যান্স আনার ক্ষেত্রে কী লাভ নিতে পারে? ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কীভাবে হবে? তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাকিং থাকবে।তিনি বলেন, প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা যাতে দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। তার জন্য আমরা এখন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, যাতে কোনো প্রবাসী এই কার্ড দেখালে তাকে যেন প্রায়োরিটি বেসিস ফ্যাসিলিটি দেওয়া যায় এবং হাসপাতালে গেলে অন্তত তার আলাদা একটা প্রায়োরিটি যেন থাকে, এসব জায়গায় আমরা একটা পরিবর্তন আনতে চাইছি।প্রেস ব্রিফিং‌য়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও মন্ত্রণাল‌য়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়