৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় হামলায় মামা-মামী নানা ও মামাতো বোন আহত

শামীম হাসান সুজন, শরণখোলা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় হামলায় আপন নানা মামা-মামী ও মামাতো বোন আহত হওয়ার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত জেরে শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ৪ নং উত্তর খোন্তাকাটা ওয়ার্ডের মৃতঃ হাজী আরশেদ আকনের ছেলে মোঃ মোজাম্মেল হক (৮০) বলেন আমার আপন নাতি মোঃ মেহেদী হাসান বাচ্চু (৩৮) ওর বাবা আমার আপন জামাই মোঃ ইব্রাহিম খান (৬৫) ও জামাই এর আপন ভাই দেলোয়ার খান (৫৫) মিলে হামলা করে আমি ও আমার একমাত্র ছেলে সবুর আকন আমার ছেলের বউ রাহেলা বেগম নাতি সাদিয়া আক্তারকে আহত করে।

হামলার অভিযোগের বিষয়ে নাতি মোঃ মেহেদী হাসান বাচ্চু ও তার পিতা জামাই ইব্রাহিম খান এর কাছে জানতে চাইলে নানা মামা-মামী ও মামাতো বোনের উপর আমরা হামলা করিনি। সব মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্র। বরং আমার মামা মামি ও মামাতো বোন আমাদের উপর হামলা করে। এতে আমার বাবা মারাত্মকভাবে আহত হয়েছে।

শরণখোলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। নাতির হামলায় আহত নানা মোঃ মোজাম্মেল হক মামা সবুর আকন মামি রাহেলা বেগম ও মামাতো বোন সাদিয়া আক্তার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। সবুর আকন বলেন শরণখোলা থানায় অভিযোগ দায়ের করবো । নাতির হামলায় নানা মামা-মামী ও মামাতো বোন আহত হওয়ার বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়