আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বুদ্ধির দেবতা বুধ, দেবগুরু বৃহস্পতি ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের সংগ্রামের ফসল ঘরে তুলতে হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মন ধর্মের আকৃষ্ট হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পিতামাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয়পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। মন সঙ্গীতের প্রতি ঝুকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমী যুগলের জন্য মাইল ফলক হয়ে থাকবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি ঝুকবে। কোনো দলিল প্ত্র আসতে পারে। রাগ জেদ আবেগ বর্জনীয়।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসাববপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রান পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধু বান্ধব আত্নীয় পরিজনেরা দুরে থেকে মজা দেখবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দাস্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় কিন্তু ফল হবে না।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে। ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

